নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন, নতুন অধিনায়ক টিম সাউদি

খবর লাইভ : নিউজিল্যান্ড ক্রিকেটে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। এদিন এমনটাই জানালেন তিনি। তবে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেও সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন কেন। নিউজিল্যান্ড টেস্ট দলে নতুন অধিনায়ক হলেন টিম সাউদি। জানাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এদিন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কেন উইলিয়ামসন বলেন,” টেস্টে নিউজিল্যান্ডের অধিনায়ক হওয়া খুবই গর্বের। কিন্তু নেতৃত্ব দেওয়া একটা বাড়তি চাপ। মাঠ এবং মাঠের বাইরেও সেই চাপ থাকে। ক্রিকেট জীবনের এই পর্যায় এসে মনে হচ্ছে যে এই দায়িত্ব এ বার ছাড়া প্রয়োজন।”

উইলিয়ামসনের নেতৃত্বে ৪০টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ২২টি টেস্ট জিতেছে উইলিয়ামসনের দল। এছাড়াও উইলিয়ামসনের নেতৃত্বে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয় তারা।

নিউজিল্যান্ড টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হলেন টিম সাউদি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কাজ শুরু হবে তাঁর। পাকিস্তানে গিয়ে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ খেলবে নিউজিল্যান্ড।

নতুন দায়িত্ব পেয়ে সাউদি বলেন,” টেস্ট অধিনায়ক হয়ে মনে হচ্ছে এটা অবাস্তব ঘটনা। আমার কাছে এটা ভীষণ গর্বের। টেস্ট খেলতে ভাল লাগে। কঠিন চ্যালেঞ্জ। সেই লাল বলের ক্রিকেটে অধিনায়ক হয়ে ভাল লাগছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago