দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া কর্ণাটকে, এবার বাবাকে খুন করে ৩২টুকরো করল ছেলে

খবর লাইভ :দিল্লির শ্রদ্ধা ওয়াকার বর্বরোচিত হত্যাকাণ্ডের স্মৃতি এখনও দেশবাসীর কাছে টাটকা। তত মাঝেই প্রকাশ্যে এল আরও একটি নৃশংস খুনের ঘটনা। এবার বাবাকে খুনের পর দেহ ৩২ টুকরো করে কুয়োর ফেলার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনা কর্ণাটকের বাগালকোটের। মৃতের নাম পরশুরাম।

তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত ভিঠালা কুলালিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত পরশুরামের ছোট ছেলে
ভিঠালা। বড় ছেলে ও স্ত্রী অন্যত্র থাকেন। অভিযোগ, পরশুরাম প্রায়ই মদ্যপ অবস্থায় ছেলেকে হেনস্তা করত। গত ৬ ডিসেম্বর এই নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা বাঁধে। তখনই রাগের বশে বাবাকে লোহার রড দিয়ে মারধর করে ভিঠালা। তার জেরেই মৃত্যু হয় পরশুরামের। এরপর পরশুরামের দেহ ৩২টি টুকরো করে মান্টুর বাইপাসের ধারে নিজেদের ফার্ম হাউসের কুয়োয় ফেলে দেয় ভিঠালা।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন পরশুরামকে দেখতে না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই মৃতের স্ত্রী ও বড় ছেলেকে খবর দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। আটক করা হয় বিঠালাকে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই হত্যার বিষয়টি সামনে আসে। মাটি কাটার মেশিন দিয়ে ওই কুয়ো থেকে পরশুরামের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। দেহ টুকরো করার কাজে ব্যবহৃত অস্ত্রটির খোঁজ করছেন তদন্তকারী। শুধু বচসা নাকি অন্য কারণে খুন, জানার চেষ্টা করছেন তাঁরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago