লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের সিআইডির

খবর লাইভ : বীরভূমের বগটুই কাণ্ডেও তদন্ত করছে সিবিআই। কিন্তু সিবিআই হেফাজতে অন্যতম অভিযুক্ত লালন শেখের যেভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে তা স্পষ্ট।

বিষয়টি নিয়ে মেঘালয় থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মৃত্যুর নিন্দা করছি। মৃতের স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। গোটা বিষয়টি নিয়ে সব ধরনের পদক্ষেপ করা হবে। সিবিআই যদি এতটাই স্মার্ট হবে তাহলে তাদের হেফাজতে কেন এভাবে মৃত্যুর ঘটনা ঘটল? এর জন্য সিবিআইকে জবাবদিহি করতে হবে৷”‌ আর এরপরই স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। সিবিআইয়ের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অভিযোগ করেছে তারা তার মধ্যে খুনের ধারাও রয়েছে। তবে রাজ্য সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা না করলেও মঙ্গলবার লালন শেখের ময়না তদন্তের আগেই রামপুরহাট হাসপাতালে পৌঁছে যান সিআইডির চার সদস্যের একটি দল। তার কিছু পরেই সিবিআইয়ের বিরুদ্ধে রাজ্য পুলিশ খুনের মামলা দায়ের করে। অভিযোগ দায়ের করা হয়েছে সিবিআইয়ের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার আগেই খুনের মামলা দায়ের করা হয়েছে সিবিআইয়ের বিরুদ্ধে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালনের দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন তাঁর পা নাকি মাটিতে ঠেকেছিল। পরে ছবিতেও এমনটাই দেখা গিয়েছে বলে পুলিশের দাবি। আর সেই সূত্রেই লালনের পরিবারের সদস্যদের দাবি, তাঁকে সিবিআই হেফাজতে খুন করা হয়েছে। আর তাতেই ব্যাকফুটে চলে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওয়াকিবহাল মহল মনে করছে এই ঘটনার জেরে আগামী দিনে গরু পাচার, কয়লা পাচার তদন্ত প্রক্রিয়া ধাক্কা খেতে পারে। সেক্ষেত্রে সিবিআইয়ের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠবে। তাই প্রশ্ন, সিবিআই হেফাজতে থাকার সময় সেখানকার নিরাপত্তার দায়িত্বে যখন সিআরপিএফ ছিল, তখন কীভাবে এত বড় গাফিলতির ঘটনা ঘটে গেল? তাহলে কি সিবিআই আধিকারিকদের একাংশের উদাসীনতার ফলেই এমন ঘটনা ঘটেছে? কেন সেখানে পর্যাপ্ত সিসিটিভি ছিল না সেই প্রশ্নও উঠছে।
বগটুই কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তাতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আর সেই সূত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। যা সম্প্রতিক অতীতে কবে দেখা গিয়েছে সেটা কেউ মনে করতে পারছেন না। এখন বেশ কিছু দিন বিষয়টি নিয়ে যে রাজ্য রাজনীতিতে চর্চা চলতেই থাকবে তা স্পষ্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago