প্রত্যাঘাত পেয়ে চিনের সুর নরম, সীমান্তে আলোচনার ইঙ্গিত

খবর লাইভ : অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিন সেনা সংঘর্ষ হওয়ার পর দুই দেশই যেভাবে পিছিয়ে এসেছে, তার প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারন জাঁ-পিয়ের জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে এবং উভয় পক্ষকেই বিতর্কিত সীমানা প্রসঙ্গে আলোচনার জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক চ্যানেলগুলি ব্যবহারের উৎসাহিত করছে। গত শুক্রবার (৯ ডিসেম্বর) ভারত ও চিনের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাতে উভয় পক্ষের সামরিক বাহিনীর সেনারা সামান্য আহত হন।

আরও পড়ুনঃ ‘ভারতকে কেউ ধ্বংস করতে পারবে না’, চিনকে স্পষ্ট হুঁশিয়ারি মোদির

আন্তর্জাতিক সীমান্তে ভারত-চিন সংঘর্ষ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ স্পষ্ট করে দিতে ক্যারিন জাঁ-পিয়েরের বক্তব্য, “আমরা আনন্দিত যে উভয় পক্ষই সংঘর্ষের পর দ্রুত সরে এসেছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতির উপর নজর রেখে চলেছি এবং ভারত ও চিনকে উৎসাহিত করছি বিদ্যমান চ্যানেলগুলি আলোচনার উদ্দেশ্যে ব্যবহারের জন্য উৎসাহ দিচ্ছি।”
শুক্রবার ভারত-চিন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চীনকে যোগ্য জবাব দিয়েছেন। আহতদের সংখ্যায় ভারতীয় সেনাবিহিনীর তুলনায় চীনা সেনার সংখ্যাই বেশি। প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অরুণাচলের তাওয়াং সেক্টরে ইয়্যাংৎসে অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনাবাহিনীকে ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে আটকে দিয়েছেন। মঙ্গলবার তিনি সংসদে এবিষয়ে বলেন, “আমি কক্ষকে আশ্বস্ত করতে চাই, কোনও ভারতীয় সেনা প্রাণ হারাননি অথবা গুরুতর আহত হননি। আমি কক্ষকে এই আশ্বাসও দিতে চাই যে আমাদের সেনাবাহিনী দেশের ক্ষেত্রীয় অখণ্ডতা রক্ষা করতে পারেন। আমাদের সেনা সীমালঙ্ঘন রুখে দিতে প্রস্তুত রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস কক্ষ আমাকে সমর্থন করবে।”

উল্লেখ্য, চিনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি গত শুক্রবার যখন প্রকৃত সীমারেখায় স্থিতাবস্থা লঙ্ঘন করার চেষ্টা করে, তখন ভারতীয় ভারতীয় সেনাবাহিনীর তিনটি ইউনিটের জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলস , জাট রেজিমেন্ট এবং শিখ লাইট ইনফ্যান্ট্রি তা প্রতিহত করে। লাঠি ও অন্যান্য হাতিয়ার নিয়ে চিনা সেনারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য এগিয়ে এসেছিল। ভারতীয় সেনারাও সেসময় প্রস্তুত ছিল যোগ্য জবাব দেওয়ার জন্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago