খবর লাইভ : আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহত আরও ২১ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫০ জনকে নিয়ে লুধিয়ানা থেকে রায়বরেলি যাচ্ছিল বাসটি। সেই সময় বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গড়িয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত আরও ২১ জন। এর মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। সবাইকেই নিকটবর্তী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ভোরে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও ঠিক কী কারণে দুর্ঘটনায় পড়ল বাসটি, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…