কাবুলে বিদেশিদের হোটেলে ব্যাপক গোলাগুলি, তিন হামলাকারী নিহত: দায় স্বীকার আইএসের

খবর লাইভ : আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্যাঞ্চলের একটি হোটেলে হামলা চালিয়েছে একদল সশস্ত্র বন্দুকধারী। সোমবার দুপুরের দিকে ওই হোটেলের ভেতরে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে অন্তত তিন হামলাকারী নিহত হয়েছেন।

কাবুলের ওই হোটেলটি চিনা নাগরিকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সোমবার বন্দুকধারীদের হামলার সময় হোটেলের ভেতরে চিনা ও অন্যান্য দেশের নাগরিকরা অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হোটেলের ভেতরে টানা গুলিবর্ষণের সময় সেখানকার একটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয় এক সাংবাদিকের টুইটারে দেওয়া ভিডিওতে দেখা যায়, বহুতল ওই ভবন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। ভবনটির নিচতলায় আগুন লেগেছে।কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, স্থানীয় সময় আড়াইটার দিকে একদল সশস্ত্র বন্দুকধারী কাবুলের একটি হোটেলে হামলা চালিয়েছে। সেখানে সাধারণ লোকজন ছিলেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেছেন, আইনশৃঙ্খলাবাহিনী ওই এলাকা নিরাপদ করার চেষ্টা করছে।
কিন্তু স্থানীয় বাসিন্দারা বলেছেন, কাবুলের যে হোটেলটি আক্রান্ত হয়েছে, সেখানে সাধারণত চিনা এবং অন্যান্য বিদেশিরা অবস্থান করেন। শক্তিশালী বিস্ফোরণের পর তারা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন।
তালিবান-পরিচালিত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে হামলার ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারা এই মুহূর্তে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারবেন না।
অন্যদিকে, চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, কাবুলে তাদের দূতাবাস এবং একটি চিনা গেস্ট হাউসের কাছে হামলার ঘটনা ঘটেছে। সেখানকার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। তবে কাবুলে নিযুক্ত চিনা দূতাবাস ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি বলে জানিয়েছে।
তালিবান বলেছে, গত বছর ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশের সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে তারা। তবে গত কয়েক মাসে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে কয়েকটি হামলা হয়েছে। আর এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখার সদস্যরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago