খবর লাইভ : সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের। সেই ঘটনার জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট। ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বগটুই গ্রামের মানুষ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এখনও বগটুই মোড়ে চলছে অবরোধ।এরই সঙ্গে লালন শেখের স্ত্রী রেশমা বিবি এদিন অভিযোগ করেন, সিবিআই ৫০ লক্ষ টাকা চেয়েছিল।বলেছিল, টাকা দিলেই কেসটা সেটেল হয়ে যাবে। আমরা গরীব মানুষ। বলেছিলাম এত ঠাকা কোথায় পাব ?তখন হুমকি দিয়ে বলেছিল, ১২ টার পর খেল দেখতে পাবি।মৃতের স্ত্রীর আরও অভিযোগ, লালন আত্মহত্যা করেনি। সিবিআই মেরে ঝুলিয়ে দিয়েছে।
গ্রামবাসীরা এদিন সকাল থেকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিস ঘেরাও করেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত সিবিআই অফিসারদের গ্রেফতার করতে হবে। বিক্ষোভকারীরা গেট ভেঙে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ঢোকার চেষ্টাও করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। অফিস চত্বরে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
গতকাল বিকেলে সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালন শেখের। তাকে খুন করেছে সিবিআই, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তার স্ত্রী রেশমা বিবি। রেশমার অভিযোগ, রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকারিক বিলাস মাহাতগড, ভাস্কর মণ্ডল ও রাহুল লালনকে খুন করেছেন। তাঁর আরও দাবি, লালন শেখকে ছেড়ে দেওয়ার জন্য ফোনে ৫০ লক্ষ টাকা ঘুষ চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই তিন আধিকারিক। তাঁদের নাম উল্লেখ করে সোমবার রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন রেশমা বিবি। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে। বগটুইয়ের পরিস্থিতিও বেশ থমথমে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…