খবর লাইভ : অবশেষে আশঙ্কাই সত্যি হল। প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। যে কারণে তৃতীয় একদিনের ম্যাচ থেকে ছিটকে যান হিটম্যান। আর এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। রোহিতে জায়গায় ভারতীয় দলে এলেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। এদিন এমনটাই জানাল বিসিসিআই।
আরও পড়ুনঃ বেলুড় ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডে আতঙ্ক, আগুন নিয়ন্ত্রণে
রোহিত শর্মা দলে না থাকায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। রোহিতের বদলি হিসেবে দলে এলেন বাংলার তারকা ব্যাটারের অভিমন্যু ঈশ্বরন। এদিকে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। তাঁদের জায়গায় এসেছেন নভদীপ সাইনি এবং সৌরভ কুমার।
রবিবার নতুন দল ঘোষণা হয়েছে। তাতে বাংলার অভিমন্যুর নাম রয়েছে। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসাবে আগে চার দিনের টেস্ট খেলছেন ঈশ্বরন। প্রথম চার দিনের টেস্টে সেঞ্চুরি রয়েছে তাঁর। দ্বিতীয় চার দিনের টেস্টেও শতরান করেছেন অভিমন্যু।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পান রোহিত। এর পরেই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করার জন্য রোহিত ভারতে ফিরে আসেন। তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি তিনি। আর এবার প্রথম টেস্টেও খেলতে পারবেন না রোহিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…