দশম ও দ্বাদশের পরীক্ষার ভুয়ো সূচি নিয়ে পড়ুয়াদের সতর্ক করল সিবিএসই বোর্ড

খবর লাইভ : ২০২৩ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ক্ষণ নিয়ে বহু ভুয়ো সূচি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে পড়ুয়াদের সতর্ক থাকতে বললেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃপক্ষ। রবিবার সিবিএসই জানিয়েছে, ওই পরীক্ষাগুলির সূচি এখনও ঘোষণা করা হয়নি। সিবিএসই সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সিবিএসই-র পরীক্ষার বহু সূচি দেখা যাচ্ছে।কোনওটাই সঠিক নয়। শীঘ্রই দশম এবং দ্বাদশের পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা করা হবে। সেই ঘোষণা না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অপেক্ষা করা উচিত।এই বোর্ডের দশম এবং দ্বাদশের দিন ক্ষণের জন্য শুধুমাত্র cbse.gov.in, এই ওয়েবসাইটে পাওয়া যাবে।দশম এবং দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিন আগেই ঘোষণা করেছিল সিবিএসই। ১ জানুয়ারি থেকে সেই পরীক্ষা শুরু হবে। তবে লিখিত পরীক্ষার শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। যদিও ওই পরীক্ষার কোন বিষয় কবে হবে, তার দিন ক্ষণ ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ জোরে হর্ন বাজানোয় জরিমানা বেড়ে দাঁড়ালো ১০০০ টাকা, কড়া পদক্ষেপ পুলিশের 

সিবিওসই-র এক আধিকারিক জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে দশম ও দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়া হবে। তার আগে সিবিএসই-র সিলেবাস শেষ করার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য স্কুলের বাইরের পরীক্ষক থাকবেন। তবে স্কুলের পরীক্ষকরাই দশমের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে নেবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago