খবর লাইভ : মরক্কো দ্বৈরথের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেও সিআর সেভেন নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হল পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোসকে।
কারণ, আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে চর্চা, বিতর্কের মধ্যেই শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে পর্তুগাল। সামনে এবার আফ্রিকার জায়ান্ট কিলার মরক্কো। কিন্তু শেষ আটের লড়াইয়ের আগেও পর্তুগাল শিবিরে রোনাল্ডো বিতর্কের রেশ কাটছে না। বরং মরক্কো দ্বৈরথের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেও সিআর সেভেন নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হল পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোসকে।
পর্তুগিজ কোচ বললেন, ‘‘রোনাল্ডো কখনও আমাকে বলেনি, ও কাতার ছেড়ে চলে যাবে। এখন সময় এই আলোচনা বন্ধ করার।’’ যোগ করেন, ‘‘সতীর্থদের কাছে ডেকে নিয়ে তাদের প্রত্যেককে ভাল খেলার জন্য ধন্যবাদ দেয় রোনাল্ডো। দলের সঙ্গে জয় উদযাপন করে এবং তারপর বেরিয়ে যায়। এবার ওকে একা থাকতে দিন।’’
স্যান্টোস আরও বলেন, ‘‘ওকে আমার অফিসে ডাকি। খুব স্বাভাবিক কথাবার্তা হয়েছিল আমাদের মধ্যে। পর্তুগাল দলের অধিনায়ককে যখন বেঞ্চে বসতে হয়, তখন তার খারাপ লাগারই কথা। ও তাই খুশি হতে পারেনি। আমার সিদ্ধান্ত জানার পর রোনাল্ডো জানতে চায়, এটা কি ভাল হবে? কিন্তু আমি নিশ্চিত করছি, ও শিবির ছেড়ে চলে যেতে চায়নি।’’
কিন্তু রোনাল্ডো কি মরক্কো ম্যাচে প্রথম একাদশে ফিরবেন? তা খোলসা করেননি স্যান্টোস। টিম সূত্রে খবর, মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে হ্যাটট্রিক-হিরো গঞ্জালো র্যামোসই পর্তুগিজ কোচের ট্রাম্প কার্ড। সুইস ম্যাচের প্রথম একাদশে সম্ভবত বদল আনবেন না স্যান্টোস। মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বললেন, ‘‘আমি চাই, রোনাল্ডো আমাদের বিরুদ্ধে বেঞ্চেই থাকুক। তবে পর্তুগাল ভাল দল। আমরাও ক্ষুধার্ত। এখনও পর্যন্ত যা করেছি তাতে আমরা সন্তুষ্ট নই।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…