খবর লাইভ : ফের নিত্যযাত্রীদের হয়রানি, সাত সকালে ট্রেন গন্ডগোলের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ধমান স্টেশনে বহু ট্রেন আটকে পড়ে।বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ও লোকাল ট্রেন থেমে যায়। পাশাপশি ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ,ডাউন বিভূতি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায়। ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।
পূর্ব রেলের সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক। যদিও ট্রেন যাত্রীরা বলছেন সকলের ঘটনার জের রয়েছে বেলা পর্যন্তও।বর্ধমান হাওড়া কর্ড ও মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। কিছু ট্রেন বাতিল করে দেওয়ায় সমস্যা বেড়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ওভারহেড ইক্যুপমেন্ট নো পাওয়ার’ সংক্রান্ত সমস্যার জেরেই এই ঘটনা। তবে নিত্যদিন রেল দুর্ভোগে বিরক্ত সাধারণ মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…