জিতু-নবনীতা হেনস্থা কাণ্ডে ৪ জন গ্রেফতার

খবর লাইভ : অভিনেতা জিতু কমল ও নবনীতা দাসের করা অভিযোগের ভিত্তিতে এবার নয়া মোড়। পালটা অভিনেতা দম্পতির বিরুদ্ধেও উঠছে অভিযোগ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী নবনীতা দাস । গাড়ির সংঘর্ষের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ। এই ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হল। এর মধ্যে রয়েছেন অভিযুক্ত পণ্যবাহী গাড়িটির চালক,খালাসি গাড়ির মালিক ও তাঁদের সহকর্মী। এই চারজনকে আজ অর্থাৎ শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হবে।

বৃহস্পতিবার দুপুরে যখন জিতু-নবনীতা গাড়ি নিয়ে ফিরছিলেন তখন সেই সময়েই নিমতা মাঝেরহাটি মোড়ে তাঁদের গাড়িকে অন্য আরেকটি পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয় বলে অভিযোগ। তাঁদের গাড়িটর চালক ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে বচসা বাধে। এরপর অভিনেতা দম্পতির গাড়ির চালককে চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ জিতু নবনীতার। চার জনের বিরুদ্ধে মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এরই পাশাপাশি জিতু কামালের গাড়ির চালক ও গাড়ির আরোহীদের বিরুদ্ধে অভব্য আচরণ এবং গাড়ি ভাঙচুরের জন্য পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুটি অভিযোগের প্রেক্ষিতে শীঘ্রই তদন্ত শুরু হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago