প্রয়াত হলেন বর্ষীয়ান পরিচালক বিষ্ণু পাল চৌধুরী

খবর লাইভ :প্রয়াত হলেন টলিউডের বর্ষীয়ান পরিচালক বিষ্ণু পাল চৌধুরী।বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইও গিয়েছিলেন পরিচালক। ৬ ডিসেম্বর কলকাতায় ফেরার পরেই শারীরিক অবস্থার আরও অবনতি হলে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, নয়ের দশকে জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’র হাত ধরেই ইন্ডাস্ট্রিতে খ্যাতিলাভ করেন পরিচালক বিষ্ণু। ধারাবাহিকটি অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, “খুবই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। মুম্বই থেকে ফিরে মঙ্গলবার মধ্যরাতেই তাঁকে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হয়। তার পর আর জ্ঞান ফেরেনি।” এই মুহূর্তে বোড়ালে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ। সেখানেই হবে শেষকৃত্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago