শিয়ালদহ ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত চালককে বরখাস্ত করল রেল

খবর লাইভ : শিয়ালদহ ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল রেল। তদন্তে চালকের গাফিলতির বিষয়টি প্রকাশ্যে আসার পর চাকরি থেকে বরখাস্ত করা হল মোটর ম্যান অভিজিৎ কুমার প্রভাকরকে। চাকরি থেকে বরখাস্ত হওয়ায় পেনশন সহ অন্যান্য অবসরকালীন সুবিধা অভিজিৎ পাবেননা বলে রেলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য রেল চালকদের মোবাইল ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর শিয়ালদহ স্টেশনে দুটি লোকাল ট্রেনের মুখোমুখি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি ট্রেন ছিল শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া আপ রানাঘাট লোকাল। অন্যদিকে দ্বিতীয় ট্রেনটি স্টেশন থেকে যাচ্ছিল কারশেডের দিকে। প্রাথমিক তদন্তে জানা যায়, কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল না মানায় ঘটে এই দুর্ঘটনা। তদন্তে জানা যায়, বাড়ি যাওয়ার তাড়াহুড়োর কারণে এই, ভুল করেন চালক। কারণ ট্রেনটি কারশেডে পৌঁছে দেওয়ার পর চালকের সেদিনের মতো ছুটি হয়ে যেত। তদন্তে চালকের দোষ প্রমাণ হওয়ার পরই কঠোর পদক্ষেপ নেয় রেল। চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই চালককে।

পাশাপাশি এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল রেলের তরফে। জানানো হয়েছে, লোকাল ট্রেনের মোটরম্যান বা চালক এবং সহকারী মোটরম্যানরা ট্রেন চালানোর সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না। সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়মের অভিযোগ এসেছে। দেখা গিয়েছে ট্রেন চালানোর সময় মোবাইল ব্যবহার করছেন চালক বা সহকারী চালকরা। এর পাশাপাশি চালক, সহকারী চালকদের সাইকোলজিক্যাল টেস্টের উপরেও জোর দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago