প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষকের মাথায় আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার!

খবর লাইভ :ভয়ঙ্কর দুর্ঘটনা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক টিকিট পরীক্ষকের মাথায় আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার! তারপরের ঘটনা জানলে আঁতকে উঠতে হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ছিটকে পড়লেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ওই টিকিট পরীক্ষক ভর্তি হাসপাতালে। ঘটনা খড়গপুরে। সিটিটিভি ফুটেজে গোটা ঘটনা প্রকাশ্যে আসলে, তা দেখে অনেকেই চমকে উঠছেন।
প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। আতঙ্কিত স্থানীয়রা।

ঠিক কী ঘটেছিল? ঘড়িতে তখন ১টা। শীতের দুপুরের ফাঁকাই ছিল খড়গপুরে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সহকর্মীর সঙ্গে রেলের টিকিট পরীক্ষক সুজন কুমার সিং সর্দার গল্প করছিলেন। ঠিক তখনই আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাঁর মাথায়! নিষেমের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ছিটকে পড়েন সুজন। যাঁর সঙ্গে কথা বলছিলেন, তিনি কোনওমতে ছুটে পালান। অনেক ছুটে আসেন। কিন্তু প্রথমে কিছুক্ষণ তাঁকে টেনে তুলতে ভয় পাচ্ছিলেন।

দুর্ঘটনা প্রসঙ্গে খড়গপুরের ডিআরএম বলেন, ”ঠিক কী হয়েছে, বলতে পারব না। পাতলা কোনও তার হয়তো উপরে পড়েছিল। সেকারণে সম্ভবত বিদ্যুতের তা ছিঁড়ে পড়ে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago