খবর লাইভ : মাঠের মধ্যেই দীর্ঘদিন ধরে চলছিল কুয়ো খননের কাজ। খেলতে গিয়ে ওই সদ্য খোঁড়া ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৮ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডবি গ্রামে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।
আঠনের থানার পুলিশ সূত্রের খবর, জখম শিশুটির নাম তন্ময় দিয়াওয়ার। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ গ্রামের একটি মাঠে খেলতে গিয়েছিল সে। খেলতে গিয়ে ওই সদ্য খোঁড়া কুয়োর মধ্যে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকর্মীরাও। মাটি খোঁড়ার মেশিনও নিয়ে আসা হয়।
জানা গেছে, কূপের ৬০ ফুট গভীরে আটকে ছিল তন্ময়। মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অক্সিজেন দিতে হয় শিশুটিকে। পুলিশ জানিয়েছে, আপাতত তন্ময়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…