মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছে ড্রাইভার ! ভোর রাতে থানায় ছুটলেন রশিদ খান

খবর লাইভ : খবরের শিরোনামে বিখ্যাত গায়ক রশিদ খান। বুধবার ভোরের আলো ফোটার আগেই থানায় ছুটলেন গায়ক । পরিবার সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে এক পরিচিত সঙ্গীতশিল্পীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যান শিল্পীর দেহরক্ষী এবং গাড়ির চালক। বিমানবন্দরে যাওয়ার পথে বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা হঠাৎই গাড়িটাকে আটকে দিয়ে পুলিশের বিরুদ্ধে ‘ ঘুষ ‘ চাওয়ার অভিযোগ করছে গায়কের পরিবার। পুলিশের তরফ থেকে বলা হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানর জন্যই শিল্পীর গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর দেহরক্ষীর মুখে ঘটনার কথা জেনে ভোররাতে রশিদ খান থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। তারপর তাঁর গাড়ির চালককে গাড়ি সমেত ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় শিল্পীর পরিবারের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে। কয়েক জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককেও আলাদা করে এই ঘটনার কথা জানানো হয় বলে জানা গেছে পরিবার সূত্রে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ট্রাফিক আইন বিরোধী। আর ঠিক সেই কারণের জন্যই গায়কের চালককে এবং গাড়ি প্রগতি ময়দান থানায়  নিয়ে যাওয়া হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago