খবর লাইভ : এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। সোমবার আদালতে জানালেন সিবিআইয়ের সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন শেনভি। তিনি জানান, আর মূল প্যানেল থেকে শুরু করে ওয়েটিং লিস্ট- সর্বত্র দুর্নীতি হয়েছে।
আরও পড়ুনঃ ঝালদা পুরসভায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে চিঠি অধীরের
নবনিযুক্ত সিট প্রধানের মুখে রাজ্যের নিয়োগ দুর্নীতির পরিসংখ্যান শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন। আদালত সবরকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যাঁরা এই দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে ছাড়া হবে না।
এসএসসি-র উদ্দেশে বিচারপতি বসুর মন্তব্য, ‘‘জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।’’ তাঁর পর্যবেক্ষণ, এই দুর্নীতির তদন্তে বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, তাঁরা শুধু ফলাফলের আশায় বসে রয়েছেন। তাঁরা জানতে চান না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…