খবর লাইভ : কাতারের আল বায়ত স্টেডিয়ামে হেসে খেলেই সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল হ্যারি কেইনের ইংল্যান্ড। শেষ আটে ইংল্যান্ড মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে।
ম্যাচের শুরু থেকেই সেনেগালের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে ইংল্যান্ড। ৩৮ মিনিটে প্রতি আক্রমণ থেকে রেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে হেন্ডার্সন। বিরতির আগেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্রিটিশদের হয়ে তৃতীয় গোলটি করেন আর্সেনাল তারকা সাকা। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি সেনেগাল। ৭৫ মিনিটে ফ্রি কিক পায় সেনেগাল। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। শেষের দিকে বেশ কিছু সুযোগ তৈরি করলেও ৩- ০ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ইংল্যান্ড।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…