খবর লাইভ : শনিবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । আর সেই সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা। চরম উত্তেজনা ছড়ায় হটুগঞ্জে । সেই অশান্তিতে জড়িতদের এবার ধরপাকড়ের কাজ শুরু করল পুলিশ। শনিবার রাতভর চলে অভিযান। অভিযানের পর মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অশান্তি পাকানোর পাল্টা অভিযোগ করে বিজেপি । দু’পক্ষের অশান্তিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইটবৃষ্টির মুখোমুখি হতে হয়।
ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা এলাকা থেকে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার কুলপি থেকে পাক়়ড়াও হয় মোট ১২ জন। তবে শনিবারের অশান্তিতে জড়়ানো এবং ইন্ধন দেওয়ার অভিযোগে আরও কয়েক জনের খোঁজে চলছে তল্লাশি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…