খবর লাইভ : শুভেন্দু অধিকারীর পাড়ায় শনিবার ঐতিহাসিক জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠের সভামঞ্চ থেকে শুভেন্দুকে তুলোধনা করলেন অভিষেক। বিরোধী দলনেতা যে কতটা দুর্নীতিবাজ, এদিন সেটা পরতে পরতে তার প্রমাণ দিয়ে গেলেন অভিষেক। সুর চড়িয়ে শুধু
তীব্র আক্রমণ করাই নয়, শুভেন্দুর দুর্নীতির মুখোশ খুলে তাঁকে প্রকাশ্যে উলঙ্গ করার হুঁশিয়ারি দিলেন অভিষেক।
শুভেন্দুর বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে টেন্ডার দুর্নীতি নিয়ে তাঁকেই নিশানা করে অভিষেক বলেন, “সবার সামনে উলঙ্গ করে দেবো। মানুষের সামনে যদি তোমাকে উলঙ্গ না করতে পারি, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।”
শুভেন্দুর টেন্ডার দুর্নীতি নিয়ে কার্যত এদিন বোমা ফাটান অভিষেক। এদিন কাঁথির সভায় অভিষেক বলেন, “২০১৫ সালে ১ কোটি ১৫ লাখ টাকার টেন্ডার বেরিয়েছিল। গার্লস হস্টেলের টেন্ডার হয়েছিল এই কলেজরই। ৮৫ লাখ টাকার বেশি পেমেন্টও হয়েছিল। কিন্তু তরুণিতা এন্টারপ্রাইজকে টেন্ডার ছাড়া অর্ডার দেওয়া হয়। একটা কনট্রাক্টর ও ইঞ্জিনিয়াকে দিয়ে নেক্সাস চালিয়েছে। একটা কন্ট্রাক্টরই সব জায়গায় কাজ পেয়েছে। ১৫ দিন সময় দিলাম। এই কলেজের মাঠেই ফের সভা হবে। তোমার খাতা তুমি নিয়ে আসবে, আমি আমার খাতা নিয়ে আসব। সবার সামনে উলঙ্গ করে দেব তোমায়।”
এরপরই অভিষেক প্রশ্ন তোলেন, “অনীশ ঘোষ, সরকারি কর্মচারী, তাঁর কী করে কোটি কোটি টাকার সম্পত্তি থাকতে পারে?”
এখানেই শেষ নয়। এদিন ফের বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দুর কথোপকথনের অডিও ফাঁসের হুঁশিয়ারি দেন অভিষেক। তোপ দেগে তিনি বলেন, “এই অক্টোপাসের মাথা হচ্ছে শান্তিকুঞ্জ। হলদিয়ায় টাকা তোলা বন্ধ করে দিয়েছি।এখন সিবিআই, ইডি, এনআইএ-এর নাম করে বেল করিয়ে দেবে বলে টাকা তুলছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…