খবর লাইভ : ধারাভাষ্য দিতে দিতেই বুকে ব্যথা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং-এর। সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে যান তিনি। পারথে চলছে অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। শুক্রবার ছিল ম্যাচের তৃতীয় দিন। সেই দিনই ঘটল এমন ঘটনা।
এক টেলিভিশন চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যান অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ভর্তি করানো হয় পন্টিংকে। তবে এক সংবাদমাধ্যম সূত্রের খবর, এখন ভালো আছেন পন্টিং। পারথে শনিবার মধ্যাহ্নভোজের কিছু আগে বুকে ব্যথা অনুভব করেন পন্টিং। এরপর আর সময় নষ্ট করেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। হাসপাতালে যান।
আরও পড়ুনঃ ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলরদের বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের
এই নিয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদ সংস্থা জানিয়েছে, পন্টিং টেস্ট ম্যাচের তৃতীয় দিন আচমকা অসুস্থ বোধ করেন। হাসপাতালে চলে যান। বুকের একাধিক পরীক্ষা করা হয়।’
যেই টেলিভিশন চ্যানেলের হয়ে ধারাভাষ্য করছিলেন পন্টিং, সেই চ্যানেলের তরফ থেকে বলা হয়েছে, ‘পন্টিং অসুস্থ বোধ করায় এদিন আর ধারাভাষ্য দিতে পারেননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…