খবর লাইভ : গুজরাটের বিধানসভা ভোটে মার খেলেন বিজেপি প্রার্থী। ফাটল মাথা। মারধরে অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। জানা গিয়েছে, ভনসদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ পটেল যখন কেন্দ্রে ঘুরছিলেন, তখন তাঁর উপর হামলা করে অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী।বুধবার রাতে পীযূষ ভনসদা কেন্দ্রের অন্তর্গত ঝারি গ্রামে গিয়েছিলেন। তখন তাঁর গাড়ি ঘিরে ধরে আক্রমণ করে দুষ্কৃতীরা। তাঁর মাথা ফেটে যায়। চুরমার করে দেওয়া হয় তাঁর গাড়ি। পীযূষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিজেপির অভিযোগ, ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনন্ত পটেলের আশ্রিত দুষ্কৃতীরাই পীযূষের উপর হামলা চালিয়েছে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভনসদা থানায়। অভিযোগ দায়ের করতে গিয়ে পীযূষের সমর্থকরা কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।গুজরাটের ১৮২টি বিধানসভা আসনের মধ্যে অন্যতম ভনসদা। তফসিলি উপজাতি অধ্যুষিত নাভসারি জেলার এই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই।
আজ গুজরাটে চলছে প্রথম দফার ভোট। কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ১৯ জেলার ৮৯ আসনে চলছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোট হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…