এনডিটিভির একচেটিয়া মালিকানা অধিগ্রহণের পথে আদানি গোষ্ঠী! ইস্তফা প্রণয়- রাধিকার

খবর লাইভ : নিউ দিল্লি টেলিভিশনের অধিকর্তা পদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায়। পাশাপাশি এনডিটিভি-এর প্রতিষ্ঠাতা ছিলেন দু’জনেই। আর তারপরই বেসরকারি সংবাদমাধ্যমের রাশ নিজের হাতে প্রায় নিয়েই ফেললেন গৌতম আদানি। মঙ্গলবারই বম্বে স্টক এক্সচেঞ্জকে বিবৃতি দিয়ে এমন কথাই জানিয়েছে এনডিটিভি। একইসঙ্গে বেসরকারি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে ওই পরিচালন গোষ্ঠীর বোর্ডে একই দিনে যোগ দিয়েছেন তিন নতুন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য , সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ। এনডিটিভির ওই নতুন পরিচালন গোষ্ঠীর নাম আরআরপিআরএইচ। এই তিনজন আদানি গ্রুপের মনোনীত ব্যক্তিরা সোমবারই আরআরপিআর হোল্ডিংসের নিয়ন্ত্রণ নেন। এঁদের মধ্যে সঞ্জয় পুগালিয়া আদানি গ্রুপের মিডিয়া উদ্যোগের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এডিটর-ইন-চিফ।

আরও পড়ুনঃ শুভেন্দুর গড়ে শনিবার মেগা শো অভিষেকের, প্রস্তুতি তুঙ্গে

গত অগাস্ট মাসেই জানা গিয়েছিল, এনডিটিভি গোষ্ঠীর ২৯.১৮ শতাংশ শেয়ার আদানিদের হাতে চলে গিয়েছে। পরে এনডিটিভির তরফে জানানো হয়, যে পদ্ধতিতে তাদের সংস্থার শেয়ার নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তা কোনওভাবেই আইনসম্মত নয়। এনডিটিভি-র মূল প্রোমোটার সংস্থা আরআরপিআর-এর হেফাজতে থাকা একটা বড় অংশের শেয়ারের মালিকানা আদানির সংস্থার হাতে গেলেও এনডিটিভি-র ৬১.৪৫ শতাংশ শেয়ার এবং মূল মালিকানা সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের হাতেই রয়েছে।

উল্লেখ্য, এক দশক আগে আদানি গোষ্ঠীর এই সংস্থা থেকে ৪০০ কোটি টাকারও বেশি সুদ মুক্ত ঋণ নিয়েছিল। বিনিময়ে তারা ওয়ারেন্ট জারি করে, যা কোম্পানিকে এনডিটিভি-এর ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার অনুমতি দেয়। ইতিমধ্যে বেসরকারি সংবাদ সংস্থার ২৯.১৮ শতাংশ এলেও ইতিমধ্যেই আরও ২৬ শতাংশ শেয়ার হস্তগত করার চেষ্টা শুরু করেছে। এনডিটিভি-এর শেয়ার যাঁদের কাছে অল্পমাত্রায় রয়েছে তাঁরা অর্থের বিনিময়ে ওই শেয়ার বিক্রি করতে পারবে। শেয়ার প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা। ২২ নভেম্বর থেকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রস্তাব কার্যকর হবে। সব মিলিয়ে ১.৬ কোটি শেয়ার কিনবে তারা। আর তা বাস্তবায়িত হলেই এনডিটিভি গোষ্ঠীর সিংহভাগ নিয়ন্ত্রণই চলে যাবে গৌতম আদানির হাতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago