এবার বাংলার দাবি নিয়ে শাসক–বিরোধীর প্রতিনিধিদল যাবে প্রধানমন্ত্রীর কাছে

খবর লাইভ : এবার খোদ বিধানসভায় ব্যতিক্রমী ছবি দেখা গেল। শাসক–বিরোধী এই প্রথম কোনও বিষয়ে সহমত পোষণ করল। আর তাতেই খেলা জমে ক্ষীর। এবার বাংলার দাবি নিয়ে শাসক–বিরোধীর প্রতিনিধিদল যাবে প্রধানমন্ত্রীর কাছে। আজ, মঙ্গলবার নদী ভাঙন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব বিধানসভায় পেশ করেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রস্তাবে সমর্থন জানান বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। আর তখনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শাসক–বিরোধীরা একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে নদীর ভাঙনের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে যাবে।

তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। বিধানসভার অন্দরে আপাতত ঐক্যমতে আসা গিয়েছে ঠিকই। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কারণ তিনি বিরোধী দলনেতা। আর তৃণমূল কংগ্রেসের কোন কোন বিধায়ক প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন সেটা ঠিক করার দায়িত্ব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। বিরোধী দলের প্রতিনিধিদের নাম জানাবেন মনোজ টিগ্গা।
কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রস্তাব দিয়েছেন, নদী ভাঙন নিয়ে যখন প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে যাবেন তখন যেন পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টিও উত্থাপন করা হয়।

অন্যদিকে মালদা–সহ দুই দিনাজপুরে নদী ভাঙন দেখা দিয়েছে। রবিবারই আলিপুরদুয়ারে গিয়ে নদী ভাঙন দেখে এসেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি অভিযোগ করেছিলেন, বিজেপির বিধায়করা মানুষের কথা ভাবেন না। বিজেপিও পাল্টা অভিযোগ তুলেছিল। কিন্তু এবার অভিযোগ পাল্টা অভিযোগ পাশে সরিয়ে বাংলার উন্নয়নে শাসক–বিরোধী একমঞ্চে আসে কিনা সেটাই দেখার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago