খবর লাইভ : পুরীর হোটেলে তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠল। সমুদ্রসৈকত থেকে অন্তর্বাস পরা অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তাঁর মুখ কালচে বর্ণের ছিল। পাশপাশি তাঁর আঙুল ক্ষতবিক্ষত ছিল বলে পুলিশ সূত্রের খবর। ধর্ষণের পরই খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, সমুদ্রের জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।
তরুণীর পরিবারের তরফে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর থেকেই ওই তরুণী নিখোঁজ ছিলেন। পরে ২৪ নভেম্বর পুরীর পেন্থাকাটা এলাকায় একটি সমুদ্রসৈকত থকে এওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। তাঁদের দাবি, হোটেলের বাইরে জামাকাপড় শুকোতে দেওয়া ছিল। তা আনার জন্য গত ২৩ তারিখ হোটেলের বাইরে গিয়েছিলেন। তারপরই আর কোনও খো৬জ পাওয়া যায়নি।
মৃতদেহ উদ্ধারের পর তরুণীর বাবার অভিযোগ করেন, তাঁর মেয়ের মুখ যাতে চিহ্নিত করা না যায়, তাই তাঁর মুখে অ্যাসিড ঢালা হয়েছে। কানের দুল, সোনার নাকছাবি দেখে তরুণীর দেহ চিহ্নিত করেন তাঁর বাবা।
তবে পুলিশের তরফে বলা হয়েছে, সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন তরুণী। দীর্ঘ ক্ষণ সমুদ্রের জলে থাকায় তরুণীর মুখ কালচে রঙের হয়ে যেতে পারে। অন্য দিকে, আঙুলগুলি বিকৃত করার যুক্তি হিসাবে পুলিশের দাবি, কোনও সামুদ্রিক প্রাণী হয়তো সেগুলি খেয়ে নিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…