বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ল বিমান! অন্ধকারে ডুবল মার্কিন মুলুক

খবর লাইভ : রবিবার রাতে আচমকাই বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ল বিমান! ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আমেরিকার মন্টগোমারিতে। আচমকাই একটি ছোট আকৃতির বিমান বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে।ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। ব্যহত হয়ে পড়ে জনজীবন।

আমেরিকার একটি জনপ্রিয় সংবাদপত্রে প্রাকশিত খবর অনযায়ী এই দুর্ঘটনার ফলে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়।
তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও অজানা। এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, প্রায় দশ তলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এই দুর্ঘটনার সঙ্গে বৃষ্টির কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago