শ্রদ্ধা কাণ্ডে ধৃত আফতাবের ওপর পুলিশ হেফাজতে তলোয়াল হাতে হামলা, আটক ২

খবর লাইভ : শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার(Aftab ameen poonawala) ওপর তলোয়ার হাতে হামলা চালালো একদল ব্যক্তি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) রোহিনি এলাকায়। পুলিশ(Police) হেফাজতে থাকাকালীন আফতাবের উপর এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার তিহার জেল থেকে অভিযুক্ত আফতাবকে পলিগ্রাফ টেস্টের জন্য করা নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরীতে। সেখান থেকে তিহার জেলে ফেরার সময় ল্যাবরেটরীর সামনে পুলিশ ভ্যানে তলোয়ার হাতে হামলা চালায় দুই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত দুইজন হিন্দু সেনার সদস্য। ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের উপর হিন্দু সেনার হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবকে গত শনিবার ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত তিহাড় জেলের বাসিন্দা সে। আফতাবকে তিহাড়ের চার নম্বর জেলে রাখা হয়েছে। নিরাপত্তার কারণে আলাদা সেলে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। জেল সূত্রের খবর, সেলে ঢুকে নিশ্চিন্তে রয়েছে আফতাব। ঘুমিয়েছে সে। দুশ্চিন্তা ধরা পড়েনি। স্বাভাবিকই রয়েছে সে। জেল সূত্রের খবর, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করার পরেও আত্মগ্লানি নেই আফতাবের। এত বড় অপরাধ করেও দিব্য রয়েছে সে। তাঁর নৃশংসতা ও জেলবন্দি থাকাকালীন ভাবলেশহীন আচরণ দেখে রীতিমতো আশ্চর্য মনোবিদরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago