প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে

খবর লাইভ : মৃত্যুর সঙ্গে পাঞ্জা শেষ। প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিক্রম গোখলে। শারীরিক অবস্থার অবনতির কারণে ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে খবর এসেছিল হাসপাতাল সূত্রে। কিন্তু শেষরক্ষা হল না।

গতকাল, শুক্রবার ফের শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হয় তাঁর। চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ, শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিক্রম গোখলে। সন্ধ্যায় পুনের বৈকুন্ঠ শ্বশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

বিক্রম গোখলে ছিলেন বলিউডের অত্যন্ত পরিচিত মুখ। তাঁর ফিল্মি কেরিয়ার দীর্ঘ। বহু হিন্দি সিনেমায় জনপ্রিয় তারকাদের সঙ্গে একই পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পারওয়ানা, হাম দিল দে চুকে সনম, খুদা গাওয়াহ, অগ্নিপথের মত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন বিক্রম গোখলে। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago