সেনেগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার !

খবর লাইভ : উদ্বোধনী দিনে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছিল কাতার। আর নেদারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেও হেরে গিয়েছিল সেনেগাল।

আরও পড়ুনঃ ফের পারদ পতন! রাজ্যজুড়ে শীতের দারুণ আমেজ

দুই দলই। বিশ্বকাপের মঞ্চে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প ছিল না কাতার ও সেনেগালের সামনে। হারলেই ছিটকে যেতে হতে পারে বিশ্বকাপ থেকে। তাই দুই দলের কাছেই এই ম্যাচ বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছিল।
তাদের সেরা ফুটবলার সাদীও মানে চোটের জন্য বিশ্বকাপে না থাকাটা বড় ধাক্কা। একদিক থেকে দেখতে গেলে আজকের লড়াইটা ছিল আফ্রিকান চ্যাম্পিয়ন বনাম এশিয়ান চ্যাম্পিয়নের মধ্যে। তিন বছর আগে প্রথমবার এশিয়ার সেরা হয়েছিল কাতার। আজ আশা করা গিয়েছিল বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে সেনেগালকে হারিয়ে অঘটন ঘটাবে তারা।

বিশেষ করে কয়েক ঘণ্টা আগে ইরান ওয়েলসকে হারিয়ে দেওয়ার কারনে আশা বেড়ে গিয়েছিল এশিয়ার ফুটবল ভক্তদের। কাতারের ভাগ্য সঙ্গে ছিল না। প্রথমার্ধে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় তারা। আফিফকে বক্সের মধ্যে ফাউল করা হলেও পেনাল্টি পায়নি কাতার। কাতারি ডিফেন্সের একটা ভুলে গোল করে সেনেগালকে এগিয়ে দেন দিয়া।
দ্বিতীয়ার্ধ কর্নার থেকে আরও একটি গোল করেন সেনেগালের ফামারা দিয়েদু। এরপরেও লড়াই চালিয়েছিল কাতার। অধিনায়ক আল হাইডসের ক্রস থেকে আলময়েজ আলির হেড বাঁচিয়ে দেন সেনেগাল গোলরক্ষক মেন্দি। কাতার সব করছিল, শুধু বক্সের মধ্যে ফাইনাল বল ঠিকঠাক হচ্ছিল না। সোজা কথায় বলতে গেলে যে গোল খেলার হার-জিত নির্ণয় করে দেয়, সেটাই করতে পারছিল না আয়োজক দেশ।

কিন্তু সেনেগালের বক্সেই শেষ কুড়ি মিনিট চাপ ছিল কাতারের। গ্যালারিতে উপস্থিত দর্শকরা নিজেদের দেশের ফুটবলারদের উদ্বুদ্ধ করে গেলেন শেষ মিনিট পর্যন্ত। কিন্তু আজ কাতারের দিন ছিল না। অংকের বিচারে সামান্য সুযোগ থাকতে পারে তাদের। কিন্তু সেটা না থাকার মতই। অর্থাৎ শেষ ম্যাচটি ডাচদের বিপক্ষে কাতারের নিয়ম রক্ষার ছাড়া কিছুই নয়।
৭৮ মিনিটে লড়াইয়ের মূল্য পেল কাতার। পরিবর্তন হিসেবে নামা ফুটবলার মুনতারি হেডে ব্যবধান কমালেন। বিশ্বকাপে প্রথম গোল পেল কাতার। ৮৩ মিনিটে কাউন্টার আক্রমণ থেকে তিন নম্বর গোল তুলে নিলো সেনেগাল। ডিয়েন পা ছুঁয়ে বল জেলে পাঠালেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago