খবর লাইভ : অস্ট্রেলিয়া – ১ টিউনিশিয়া – ০ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শনিবার জেতা খুবই দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেই কাজটা সফল ভাবে করতে পারল তারা। শনিবার আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ডি-র ম্যাচে টিউনিসিয়াকে ১-০ গোলে হারাল অস্ট্রেলিয়া।
২টি ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। অন্য দিকে সমসংখ্যক খেলায় টিউনিসিয়ার ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট।
একমাত্র গোল প্রথমার্ধে
ম্যাচের ১৯ মিনিটে টিউনিসিয়া গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার পেনাল্টি বক্সে জটলা থেকে তারা ফায়দা তুলতে পারেনি।
৪ মিনিট পরে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন মিচেল ডিউক। অস্ট্রেলিয়ায় আক্রমণ শুরু হয়েছিল নিজেদের পেনাল্টি বক্স থেকে। মাঝমাঠের বাঁ দিক থেকে একটা ক্রস পৌঁছে যায় ডিউকের কাছে। ডিউক নিখুঁত হেডে টিউনিসিয়ার জালে বল জড়িয়ে দেন।
গোল খেয়ে টিউনিসিয়া আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগে। ৩৭ মিনিতে গোল করার সুযোগ পেয়েছিলেন মসাকনি। কিন্তু বল নিয়ে গড়িমসি করায় আজিজ বেহিচ পিছন থেকে এসে মসাকনির শট আটকে দেন। আবার ৪০ মিনিটে গোল করার সুযোগ এসেছিল টিউনিসিয়ার সামনে। ডান দিক থেকে গোল লক্ষ্য করে শট নিতে যাওয়ার মুহূর্তে ড্র্যাগারকে স্লাইড করে আটকে দেন সাওটার।
হাফ টাইমের অতিরিক্ত সময়ে ফের গোলের সুযোগ পায় টিউনিসিয়া। ছ’ গজি বক্সে জেবালির কাছ থেকে বল পেয়েছিলেন মসাকানি। সামনে শুধু গোলকিপার। কিন্তু তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে গেল।
দ্বিতীয়ার্ধে লড়াই সমানে সমানে
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার আক্রমণে ঝাঁপিয়ে পড়ে টিউনিসিয়া। অস্ট্রেলিয়াও পালটা প্রতি-আক্রমণ চালাতে থাকে। ৭১ মিনিতে প্রায় গোল করে ফেলেছিল অস্ট্রেলিয়া। বেহিচ বল পেয়ে দেন গডউইনকে। গডউইন দেন ম্যাকলারেনকে। গোলের মুখে বাঁ দিক থেকে ম্যাকলারেন যে ক্রস নেন, দৌড়ে এসে তাতে পা ছোঁয়ানোর চেষ্টা করেন লেকি। কিন্তু ব্যর্থ হন। পারলে হয়তো অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোল হত।
তবে দমে যায়নি টিউনিসিয়া। কিন্তু ৮৩ মিনিটে অস্ট্রেলিয়ার গোল লক্ষ্য করে তালিবির শট নিজের জায়গা থেকে একটুও না নড়ে ধরে ফেলেন গোলকিপার ম্যাট রায়ান।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অস্ট্রেলিয়া তাদের লিড ধরে রেখে বিশ্বকাপের ইতিহাসে চূড়ান্ত পর্বে তিন নম্বর জয় পায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…