খবর লাইভ : কুয়াশার চাদর সরিয়ে ঘুম ভাঙছে কলকাতাবাসীর। বৃহস্পতিতেও অব্যাহত পারদ পতন।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি আশেপাশে। আজ তা আরও কমল। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়েছে।
মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরেই ছিল। গত বছরেও নভেম্বর মাসের তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি বছরের নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রির ঘরে নেমেছে। অর্থ্যাৎ ডিসেম্বরের শুরুতেই যে জাঁকিয়ে শীত অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তবে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…