ডিএ চেয়ে যৌথ মঞ্চের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার

খবর লাইভ : ডিএ চেয়ে জুটল পুলিশের ঘুষি! বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের বিধানসভা ভবন অভিযান ঘিরে বুধবার ধুন্ধুমার বাধে কলকাতায়। এদিন ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান করেন সরকারি কর্মীদের যৌথ মঞ্চের সদস্যরা। পুলিশ তাঁদের রানি রাসমনি অ্যাভেনিউতে আটকে দেয়। সেখানে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। মিছিলে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও ছিলেন। রানি রাসমনি থেকে বিধানসভার দিকে যাওয়ার সময়ে এক পেনশনভোগী মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। পুলিশের ধাক্কাধাক্কিতে কলকাতা হাইকোর্টের এক কর্মচারীর মুখ ফেটে যায়। এক সরকারি কর্মীর পেটে, ঘাড়ে ঘুষিও মারতে দেখা যায় পুলিশকে। ঘটনার জেরে সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার ও পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago