খবর লাইভ : ডিসেম্বরের শেষ সপ্তাহেই যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ছুটতে পারে মেট্রো। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তাই কলকাতার গোলাপি মেট্রো লাইনের জন্যে এসে গেল নতুন এসি রেক।
ট্রাকে চাপিয়ে নতুন এই এসি রেক জোকা ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে লাইনেও নামিয়ে শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আপাতত রেক অ্যাসেম্বল করে তাকে চালানো হবে। সূত্রের খবর, চলতি সপ্তাহ থেকেই এই এসি রেক চালানো শুরু হয়ে যাবে। বারেবারে পরীক্ষা করে দেখা হবে। তারপরে সেই রেক যাত্রী পরিষেবার জন্য অনুমোদন দেওয়া হবে। কত গতিতে চলছে ৷ চলার সময় তার দুলুনি কেমন হচ্ছে ৷ এমারজেন্সি ব্রেক কষলে কী অবস্থা হচ্ছে তার সবকিছু পরীক্ষা করা হবে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, কারশেড সম্পূর্ণ হতে এখনও অনেক সময় লাগবে।
প্রসঙ্গত, ডিসেম্বরে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হবে। আপাতত জোকা থেকে তারাতলার মধ্যে ছ’টি স্টেশন নিয়ে পরিষেবা শুরু করতেই মহড়া চলছে। এই ছ’টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।গত আড়াই মাস ধরে চলছে একাধিক পরীক্ষা-নিরীক্ষা। প্রতিদিন সকালে ট্রেন চালানোর আগেও রেকের বিভিন্ন যন্ত্রাংশ এবং লাইন পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
আপাতত সিগন্যাল ব্যবস্থা ছাড়াই একটি রেক ব্যবহার করে ‘ওয়ান ট্রেন সিস্টেম’-এ সেখানে মেট্রো চলবে। এই পদ্ধতিতে প্রান্তিক স্টেশন জোকা থেকে একটি রেক ছেড়ে বিভিন্ন স্টেশন হয়ে তারাতলা পৌঁছবে। তার পরে তারাতলা থেকে ফিরতি পথে জোকা আসবে। ওই রেকের আগে বা পরে কোনও ট্রেন চলবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…