গোপালকৃষ্ণ গান্ধীর উপস্থিতিতে রাজ্যপাল পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস

খবর লাইভ : রাজভবনে রাজ্যের নয়া রাজ্যপালের পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী।

সিভি আনন্দ বোসের শপথপাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়্যারম্যান বিমান বসু ছাড়াও আরও অনেকে। যদিও আমন্ত্রণ পেয়েও গরহাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সপরিবার আনন্দ বোস কলকাতায় পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শিল্পমন্ত্রী শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। আনন্দ বোস নিজেই ২৩ নভেম্বর শপথ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত শুক্রবার, ১৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনন্দ বোসকে ফোন করেন, তখনই বিষয়টি চূড়ান্ত হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago