খবর লাইভ : মঙ্গলবার সকালে ভূমিকম্পের ফলে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.০। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। স্থানীয়রা জানান, কম্পন অনুভূত হওয়ার পরই একাধিক বাড়ি কেঁপে ওঠে। এর জেরে রাজধানীর হেরিটেজ পার্ক হোটেলে বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আগেই সলোমন উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যেও সুনামি সতর্কতা জারি হয়েছিল। আর তার ঠিক পরেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। হতাহতের কোনও খবর না মিললেও একে একটি শক্তিশালী ভূমিকম্প হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পেই কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…