গণধর্ষণের অভিযোগে ধৃত আন্দামানের সাসপেন্ডেড আইএএস অফিসার ঋষি গ্রেফতার

খবর লাইভ : সাসপেন্ড হয়েছিলেন আগেই। এবার আন্দামানের লেবার অফিসার আরএল ঋষিকে গ্রেফতার করল পুলিশ। গত মাসেই ঋষির বিরুদ্ধে যৌন হয়রানি এবং গণধর্ষণ মামলা দায়ের করেছেন ২১ বছর বয়সি এক যুবতী। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার ঋষিকে রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে পুলিশ গ্রেফতার করেছে। গত ১ অক্টোবর প্রাক্তন মুখ্যসচিব জিতেন্দ্র নারাইন ও লেবার অফিসার আরএল ঋষির বিরুদ্ধে এফআইআর করেছিলেন নির্যাতিতা যুবতী।

অভিযোগপত্রে তিনি জানিয়েছিলেন, সরকারি চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল। সেই প্রলোভন দেখিয়েই তাঁকে গণধর্ষণ করেছেন প্রাক্তন মুখ্যসচিব ও লেবার অফিসার। চলতি মাসের গোড়াতেই নারাইনকে গ্রেফতার করা হয়। তিনি আগামা জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় পোর্ট ব্লেয়ারের সেশন কোর্ট।

ঋষির পাশাপাশি এই মামলায় অন্যতম অভিযুক্ত রিংকু নামে এক হোটেল মালিকও। এফআইআর দায়েরের পর থেকেই রিংকু গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁর খোঁজ দিতে পারলে একলক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে আন্দামান পুলিশ। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, তাঁকে দু’বার গণধর্ষণ করা হয়েছিল। তার মধ্যে একবার করা হয়েছিল এপ্রিল মাসে। আর, একবার মে মাসে করা হয়েছিল।

দু’বারই গণধর্ষণের জন্য রাতের সময়টাকেই বেছে নিয়েছিল অভিযুক্তরা। সেই দুঃসহ স্মৃতির কথা বিস্তারিতভাবে অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দল বা সিট। তদন্তে উঠে এসেছে অভিযোগকারিণীর বয়ানের সত্যতা। যৌনতার বিনিময়ে চাকরির এক বড় চক্র ধরা পড়েছে। সেই ব্যাপারে বহু সাক্ষ্য-প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে।

এরপরই ঋষিকেও গ্রেফতার ছিল একপ্রকার সময়ের অপেক্ষা। কিন্তু, ঋষিও পালিয়ে বেড়াচ্ছিলেন। তার খোঁজে তল্লাশিতে নামে পুলিশ। কিন্তু, শেষ পর্যন্ত তিনি রক্ষা পেলেন না। বিভিন্ন সূত্রে খবর পেয়ে অবশেষে অভিযুক্ত লেবার অফিসারকে গ্রেফতার করল আন্দামান পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago