বিধানসভায় তুমুল হৈ হট্টগোল, ব্যাহত শীতকালীন অধিবেশন

খবর লাইভ : শীতকালীন অধিবেশনে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি পরিষদীয় দল।যদিও তা খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।এরপরই বিধানসভার কক্ষে শুরু হয় হৈ হট্টগোল।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ছাড়েন বিজেপি বিধায়করা।যার ফলে শীতকালীন অধিবেশন ব্যাহত হয়।

সোমবার আদিবাসীদের পাঞ্চি উত্তরীয় পরে এবং দ্রৌপদী মুর্মুর স্টিকার জামায় সেঁটে বিধানসভা কক্ষে প্রবেশ করেন বিজেপি বিধায়করা। সেখানে পৌঁছেই তাঁরা বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেন। পাশাপাশি মন্ত্রী অখিলকে পদ থেকে অপসারণের দাবিতেও সোচ্চার হন বিজেপি বিধায়করা।মুলতুবি প্রস্তাব জমা দেওয়ার পর বিজেপি বিধায়কদের এক এক করে বিধানসভা থেকে বেরিয়ে আসতেও দেখা যায়।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, রাষ্ট্রপতি সকলের গর্ব। তাঁকে নিয়ে কুমন্তব্য করে সমগ্র আদিবাসী সমাজের মর্যাদা হানি করা হয়েছে। এরই প্রতিবাদে এই মুলতুবি প্রস্তাব।
অন্যদিকে, বিজেপি বিধায়কদের এহেন আচরণে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, শুধুমাত্র আদিবাসীদের পোষাক পরলেই তাদের সম্মান জানানো হয় না। তাদেরকে সম্মান জানাতেও শিখতে হয়। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা উচিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago