খবর লাইভ : জল্পনা আগেই ছিল। এবার তা সত্যি হল। ফের টুইটারে ফিরতে চলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একথা সাফ জানালেন টুইটারের নয়া অধিকর্তা এলন মাস্ক। ট্রাম্পকে টুইটারে ফেরানো উচিত কি না, তা নিয়ে ভোটাভুটির আয়োজন করেছিলেন মাস্ক। তার ফলাফল অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাস্ক।
টুইটে মাস্ক লেখেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন।’ সেই সঙ্গে ল্যাটিনে তিনি লেখেন, ‘ভক্স পপুলি ভক্স দেই।’ যার অর্থ, ‘মানুষের স্বরই ঈশ্বরের স্বর।’
শনিবার টুইটারে একটি ভোটাভুটি চালু করেছিলেন মাস্ক। তাক প্রসঙ্গ ছিল, ‘ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনা উচিত?’ অংশগ্রহণকারীরা ‘হ্যাঁ’ বা ‘না’তে তাঁদের উত্তর জানান। সেই প্রেক্ষিতেই দেখা যায়, ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন ৫১.৮ শতাংশ মানুষ।
প্রসঙ্গত, গত বছর আমেরিকার ক্যাপিটলে হামলার সঙ্গে যুক্ত থাকা এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে ট্রাম্পকে টুইটার থেকে চিরতরে নির্বাসিত করা হয়েছিল। নতুন মালিক আসার পর টুইটারে আবার ফিরতে চলেছেন ট্রাম্প।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…