সরকারি হাসপাতালের আইসিইউতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে গরু!

খবর লাইভ : এমন দৃশ্য কখনও দেখেছেন ? সরকারি হাসপাতালের আইসিইউতে গরু ঘুরে বেড়াচ্ছে ! আশপাশে ছড়িয়ে থাকা চিকিৎসা বর্জ্যগুলিও দিব্যি খাচ্ছে গরুটি। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের রাজগড়ে।দাবি করা হচ্ছে, ঘটনাটি রাজগড়ের জেলা হাসপাতালের। আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং আইসিইউর দায়িত্বে থাকা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

কী বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ ? তারা জানিয়েছেন, কী ভাবে গরু হাসপাতালের ভিতরে ঢুকে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।যদিও অভিযোগ উঠেছে, আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ঘটনা জানাজানি হওয়ার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। পরে নিরাপত্তারক্ষী এসে গরুটিকে হাসপাতালের বাইরে বার করেন।
হাসপাতালের শল্য চিকিৎসক রাজেন্দ্র কাটারিয়া বলেছেন, “আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর খবর পাওয়ার পরই পদক্ষেপ করা হয়েছে। দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে কর্তব্যের গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে।”

আইসিইউ ওয়ার্ডে গরু ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়রা হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের যত্রতত্র নোংরা পড়ে থাকে। বার বার জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি। এ বার গরু ঢুকে পড়ায় রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago