বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শিলিগুড়ির বস্তি

খবর লাইভ : শনিবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলিগুড়িতে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সুভাষপল্লীর রান্না বস্তিতে আচমকা দাউদাউকে আগুন জ্বলে উঠতে দেখা যায়। ঘিঞ্জি এলাকায় হওয়ায় মুহূর্তেই বস্তির একাধিক বাড়ি চলে যায় আগুনের গ্রাসে। ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটায় দমকলের ইঞ্জিন পৌঁছতে বেশ বেগ পেতে হয়। এদিকে এলাকায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মোট ৮ থেকে ৯টি সিলিন্ডার এদিন ব্লাস্ট করে। তাতে আগুনের তীব্রতাও আরও বেশ খানিকটা বেড়ে যায়। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

ঘণ্টা খানেকের চেষ্টায় দমকলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে আরও বেশ কিছু দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে আনা হয় একাধিক লাইট টাওয়ার। জেনারেটরের মাধ্যমে লাইট জ্বালিয়ে এলাকায় সার্চ অপারেশন শুরু হয়। আগুনের জেরে আটকদেরও উদ্ধার করেন দমকল কর্মী ও উদ্ধারকারী দল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago