শ্রদ্ধা খুনে দিল্লি পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য! আফতাবের ফ্ল্যাটে উদ্ধার ধারাল অস্ত্র

খবর লাইভ : গলা টিপে মারার পর কোন অস্ত্রে প্রেমিকার দেহ ৩৫ টুকরো করেছিল আফতাব? সেই প্রশ্নের উত্তরই এতদিন খুঁজছিল দিল্লি পুলিশ। অবশেষে দিল্লি পুলিশের হাতে এল সেই ধারাল অস্ত্র। শ্রদ্ধাকে প্রাণে মারার পরে করাত কিনে এনেছিল আফতাব। কিন্তু সেটি কোথায় গেল, তন্নতন্ন করে খুঁজেও সেটির সন্ধান মেলেনি। অবশেষে আফতাবের ফ্ল্যা থেকে উদ্ধার হল সেই অস্ত্র। তদন্তকারীদের অনুমান এই অস্ত্র দিয়েই শ্রদ্ধা ওয়ালকারকে খুন করেছিল তাঁর লিভ ইন পার্টনার আফতাব। এই ধারাল করাত দিয়েই সম্ভবত শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল বলেও অনুমান পুলিশের।

দিল্লি পুলিশ সূত্রে খবর, জেরার মুখে প্রেমিকাকে মেরে ফেলার পুঙ্খনানুপুঙ্খ বর্ণনা সে নিজেই দিয়েছে। সেই তথ্যই খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে সহায়ক হয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা আধিকারিকরা। ছত্তরপুরে শ্রদ্ধা-আফতাবের ভাড়া করা ফ্ল্যাটেই ছিল এই হাতিয়ার। পাশাপাশি আফতাবের গুরুগ্রামের কর্মস্থল থেকে মোটা পলিথিনের প্যাকেটও উদ্ধার করা হয়েছে। যে পলিথিনে শ্রদ্ধার দেহের খণ্ড ভরে ফেলে আসে দিল্লির এই ফুড ব্লগার। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের।

এদিকে গত ১৪ নভেম্বর দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আফতাব আমিন পুনাওয়ালা। তারপর থেকেই সামনে আসছে একাধিক হাড়হিম করা তথ্য। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের লিভ ইন প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকারকে হত্যা করে তাঁর দেহেক ৩৫ টুকরো করে কেটে ফেলে সে। তারপর তাঁর কাটা মুন্ডু ফ্রিজে রেখে দেয়। বাকি টুকরোগুলি পলিথিনের প্যাকেটে মুড়ে একাধিক জায়গায় ফেলে আসে। সূত্রের খবর, জেরায় আফতাব জানিয়েছে খুনের পর, নিয়মিত ফ্রিজ খুলে শ্রদ্ধার মুখ দেখত সে! শুধু তাই নয়, শ্রদ্ধার কাটা মুখে মেক আপও লাগাত সে। খুনের পর ঘর সাফ করতে ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করেছিল আফতাব। ঘর থেকে বেশ কিছু থার্মোকলও উদ্ধার হয়েছে বলে খবর। পাশাপাশি আফতাবের ঘর থেকে হিটার এবং প্রচুর রেডি টু ইট নুডলসের প্যাকেও পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ফ্রিজ এবং ঘরে রক্তে ছিঁটেফোঁটাও মেলেনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago