খবর লাইভ : শুক্রবার গভীর রাতে সোনারপুরের কামরাবাদ এলাকায় গুলিবিদ্ধ এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিহত যুবকের নাম লাল্টু হাজরা। তিনি কামরাবাদ এলাকায় এক বন্ধুর বাড়িতে থাকতেন বলে, পুলিশ সূত্রে জানা যায়। কিন্তু শুক্রবার সেই বাড়িতে কেউ ছিলেন না। নিহত লাল্টু একাই ছিলেন। রাত সোয়া ১২টা নাগাদ বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সঙ্গে কথা হয় তাঁর। তারপর আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি। এরপর রাত দুটো নাগাদ বিশ্বজিৎ ফিরে তাঁর বন্ধুর রক্তাক্ত দেহ দেখে আঁতকে ওঠেন। ঘটনা জানাজানি হতেই শোকে ভেঙে পড়েছে লাল্টুর পরিবার।
নিহতের বন্ধুরা বলছেন দুর্গাপুজোর সময় অচেনা কয়েকজনের যুবকের সঙ্গে ঝামেলা বেঁধেছিল লাল্টুর। সেই সময় তারা হুমকিও দিয়েছিলেন। স্থানীয়রা বলছেন বেশ কিছুদিন ধরেই এলাকায় কয়েকজন সন্দেহভাজনকে দেখা যায়। যদিও তাঁরাই সেই যুবক কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি এবং গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান।করা হচ্ছে খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে। পরিবারের অভিযোগ, বন্ধুদের মধ্যেই কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…