নিজেকে জীবিত প্রমাণে মরিয়া চেষ্টা! ৬ বছর যোগী সরকারের দুয়ারে ঘুরেও মেলেনি সুরাহা, পরিণতি মর্মান্তিক

খবর লাইভ : সরকারি খাতায় তিনি মৃত। কিন্তু বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। সবথেকে বড় আশ্চর্যের বিষয় হল তিনি যে সরকারের কাছে মৃত তা ঘুণাক্ষরেও টের পাননি বছর ৭০-এর এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবীরনগরে। আর বিষয়টি কানে উঠতেই নিজেকে জীবিত প্রমাণ করার মরিয়া চেষ্টা করেন। টানা ৬ বছর এদিক ওদিক প্রশাসনের একাধিক দফতরে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু এত বছরের লড়াই শেষে ফাইনাল ল্যাপে এসেই হার মানলেন তিনি। আদালতেই মৃ*ত্যু হয় তাঁর।

২০১৬ সালে দাদা ফেরইয়ের মৃত্যু হয়েছিল। কিন্তু সরকারি খাতায় ফেরইয়ের জায়গায় নাম বদলে খেলোইকেই মৃত বলে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, যোগী রাজ্যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নিয়ে খেলোইয়ের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ফেরইয়ের স্ত্রী এবং ছেলের নামে নথিভুক্ত করে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। তবে বিষয়টি যখন খেলোইয়ের কানে পৌঁছয় ততদিনে অনেকটা দেরি হয়ে যায়। এরপরই শুরু হয় নিজেকে জীবিত প্রমাণ করার লড়াই। একাধিক সরকারি দফতরে ঘুরে চলে নিজেকে জীবিত প্রমাণের মরিয়া চেষ্টা। টানা ছ’বছর সেই লড়াই জারি রাখেন বছর সত্তরের বৃদ্ধ। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

তবে দিনের পর দিন কোনও আশার আলো দেখতে না পেয়ে আদালতের দ্বারস্থ হন খেলোই। এরপর তাঁর আবেদন মেনে মামলার শুনানির জন্য তাঁকে ডেকে পাঠায় আদালত। বার্ধক্যজনিত শত কষ্টকে উপেক্ষা করেও সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হন খেলোই। তবে নিজে আদালতে হাজির থেকে বিচারকের সামনে যখন নিজেকে জীবিত প্রমাণ করার সুবর্ণ সুযোগ সামনে এল। তখনই ঘটল বিপত্তি। আদালত কক্ষে দাঁড়িয়ে বিচারকের সামনে একটি কথাও বলতে পারলেন না তিনি। কাঠগড়ায় দাঁড়িয়েই মৃত্যু হয় খেলোইয়ের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago