গারো,খাসি ভাষাকে কেন সংবিধানিক মর্যাদা নয়? মেঘালয়ে প্রশ্ন অভিষেকের

খবর লাইভ : ডবল ইঞ্জিনের সরকার চলছে মেঘালয়ে অথচ মেঘালয়ের ঐতিহ্যবাহী ভাষা গারো ও খাসি এখনো কেন সাংবিধানিক মর্যাদা পেল না? সংসদে তৃণমূলের তরফে এই দুই ভাষার সাংবিধানিক মর্যাদার দাবি তোলা সত্ত্বেও কেন বিজেপি এর বিরোধিতা করলো? শুক্রবার মেঘালয়ের তুরায় তৃণমূলের জনসভা থেকে রাজ্য সরকারকে তুলনা করে এ প্রশ্নই তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মেঘালয় সরকারকে দুর্নীতিগ্রস্ত ও মানুষের টাকা লুট করার সরকার বলে তোপ দাগলেন অভিষেক।

এদিন অভিষেক জানান, মেঘালয়ের জনজাতিদের ভাষা গারো ও খাসিকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আমরা আন্দোলন করেছিলাম। ডবল ইঞ্জিনের সরকার চললেও সংসদে এই রাজ্যবাসীর স্বার্থে আমাদের দাবি খারিজ করে দেওয়া হয় বিজেপির তরফে। তাহলে এখানে কিসের ডবল ইঞ্জিন চলছে? পাশাপাশি তিনি বলেন দীর্ঘদিন ধরেই পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিকে উপেক্ষিত করে রাখা হয়েছে। পর্যটনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যে উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। কিন্তু কেন্দ্রের বঞ্চনার জেরেই এখানকার মানুষ উপেক্ষিত। এই পরিস্থিতি বদলানোর সময় এসেছে।

দৃঢ় কন্ঠে অভিষেক আরও বলেন, “এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা বিশ্বাস করি, বৈচিত্র‍্যের মধ্যে ঐক্য। মেঘালয় সেই রাস্তা দেখাবে। ” একইসঙ্গে মেঘালয় সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেগে অভিষেক বলেন, “মেঘালয় সরকার দুর্নীতিগ্রস্ত, সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে। কেন এখানে ইডি-সিবিআই তদন্ত হবে না?”
তিনি বলেন, “আমরা কয়েকশ সদস্যকে নিয়ে মেঘালয়ে সংগঠন তৈরি করেছিলাম। আর এখন সক্রিয় সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ। মেঘালয়কে দেশের মধ্যে ১ নম্বরে নিয়ে যেতে আপনারা সবাই এগিয়ে আসুন। তৃণমূলের আদর্শ অনেক দূরে পৌঁছে গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago