ফের কুকথা দিলীপের! রাস্তা সংস্কার নিয়ে মহিলা জেলাশাসককে বেনজির আক্রমণ

খবর লাইভ : প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থ বরাদ্দ প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । শুক্রবার পূর্ব মেদিনীপুরের মহিলা জেলাশাসককে কুরুচিকর আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারকে। আর তা নিয়ে শুক্রবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের অভিযোগ,‌ এই অর্থ বরাদ্দ করলেও কেন্দ্রীয় সরকার কিছু শর্ত চাপিয়েছে। এই ইস্যুতেই নদিয়ার কল্যাণীতে দিলীপ ঘোষ বলেন, ‌আগে থেকেই এই শর্তগুলি ছিল। তবে রাজ্য সরকার সেসব মানে না। তাই রিমাইন্ডিং দিয়েছে। যখন প্ল্যানিং হবে, কোন রাস্তাটা তৈরি হবে, সেটা এমএলএ, এমপি’র মতামত নিয়ে অবশ্যই করা দরকার। আমি সাড়ে তিন বছরের এমপি আমাকেও কিছু জানানো হয়নি। গতবছর রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর একবার সার্কুলার পাঠিয়েছিল জেলাশাসক। এই রাস্তা আমরা ঠিক করেছি, প্রয়োজন পড়লে আবার আমরাই ঠিক করব।

এরপরই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। জেলাশাসককে কটাক্ষ করে বলেন, তুই ঠিক করার কে রে? পাবলিক আমাকে জিতিয়েছে আমি ঠিক করব। তুই কেন ঠিক করে দিয়েছিস। এটা কী তোর বাপের টাকা? তাই কেন্দ্রের সরকার এদেরকে বারবার শর্ত দিচ্ছে না হলে টাকা বন্ধ করে দেব।

পাশাপাশি গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। এদিন নাম না করে বিজেপি নেতা বলেন, এখন সুদ জমছে। একসময় সব হিসেব হবে। তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে। একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে। বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না। দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago