খবর লাইভ : বারো মাসে তেরো উপলক্ষের উদযাপনে ভোজন রসিক বাঙালির শীতের স্বাদ লুকিয়ে নলেন গুড় আর তাঁর গন্ধমাখা জয়নগরের মোয়ায়। কিন্তু এবছর তাপমাত্রার পারদ কমা শুরু হতে না হতেই যদিও দুঃসংবাদ শোনালেন জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। বন্ধ হতে বসেছে জয়নগরের প্রসিদ্ধ মোয়া।
গত কয়েক বছর ধরেই এই ব্যবসায় ভাঁটার টান। এর মূল কারণ উৎকৃষ্ট পরিমাণ নলেন গুড়ের অভাব। অপ্রতুল গুড়ের কারণেই আগের মতো স্বাদ-গন্ধ আর মেলে না জয়নগরের মোয়ায়।
জানা গিয়েছে, শীতের মরশুমে। খেজুরের রস ফুটিয়ে নলেন গুড় প্রস্তুত করা হয়। হাড় ভাঙা পরিশ্রম করেও তেমনভাবে লাভের মুখ দেখতে পাচ্ছে না গুড় ব্যবসায়ীরা। ফলে আয় বাড়াতে পুরনো গুড় ব্যবসায়ী ধীরে ধীরে সরে যাচ্ছেন অন্য ব্যবসায়। সনাতনী গুড়ের ব্যবসা থেকে মুখ ফিরিয়েছেন ক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলী, বাসন্তী গোসাবা শিউলিরা। লাভ না থাকার কারণে এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছে না আগামী প্রজন্ম।
এর পুরো প্রভাব গিয়ে পড়েছে মোয়া তৈরিতে । খেজুরের রসের যোগান ঠিকমতো না থাকলে মোয়া ব্যবসার ও বিস্তর ক্ষতি হতে পারে এমনটাই জানিয়েছে জয়নগরের এক মোয়া ব্যবসায়ী। তিনি জানান, ভালো ও সুগন্ধি নলেন গুড় পাওয়া যাচ্ছে না। ভালো নলেন গুড় না পাওয়া যাওয়ায় মান হারাচ্ছে আস্তে আস্তে জয়নগরের প্রসিদ্ধ মোয়া। ফলে বিশ্বের দরবার থেকে হারিয়ে যেতে বসেছে আসল জয়নগরের মোয়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…