অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করবে ইডি

খবর লাইভ : গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের (ইডি) আধিকারিকরা। ইডি সূত্রে খবর, গরু পাচারে কোটি কোটি টাকা লেনদেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে জেরা করে টাকার উৎস সম্পর্কে জানতে চান ইডির তদন্তকারীরা।

আজ অনুব্রতকে জেরা করার জন্য আসানসোলের উদ্দেশে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। এর আগে এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকেও প্রথমে আসানসোলে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু এরপরেই ২১ অক্টোবর আইনি জটিলতার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর গত ৪ নভেম্বর তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুনঃ বাড়ি গিয়ে মহিলাকে “কুপ্রস্তাব”! অভিযুক্ত হরিদেবপুর থানার এসআই
প্রসঙ্গত, সিবিআই তদন্তে অনুব্রতর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক , ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬ কোটি ৪৫ লক্ষ টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।এই অ্যাকাউন্টগুলি অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, অনুব্রতর স্ত্রী, দুই কোম্পানি, বিদ্যুৎ বরণ গায়েনের বলে জানায় সিবিআই। বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে ইতিমধ্যেই দিল্লিতে অনুব্রতর মেয়ে, তাঁর হিসাবরক্ষক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করেছে ইডি। এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির কর্তারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago