মনোনয়ন প্রত্যাহার আটকাতে গুজরাটে দলীয় প্রার্থীদের ‘গোপন জায়গায়’ সরিয়ে দিল ‘আপ’

খবর লাইভ: গুজরাট নির্বাচনের দিন কয়েক আগে মারাত্মক অভিযোগ তুলল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ অভিযোগ শাসকদল বিজেপির বিরুদ্ধে৷ অভিযোগে বলা হয়েছে, আপের এক প্রার্থীকে অপহরণ করে, মাথায় বন্দুক ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে শাসকদল বিজেপি৷ জোর করে নির্বাচন কমিশনের অফিসে নিয়ে গিয়ে মনোয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷

আপের সুরাট আসনের প্রার্থী হয়েছিলেন কাঞ্চন জারিওয়ালা৷ তাঁকেই অপহরণ করা হয়েছে বলে একের পর এক ট্যুইটে অভিযোগ করেছে আপ৷ অপহরণ করার পর তাঁকে পুলিশের নজরেই নিয়ে আসা হয়েছিল নির্বাচন কমিশনের অফিসে৷ তার পর সেখানে জোর করে মনোনয়ন প্রত্যাহার করিয়ে ফের তাঁকে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে৷ নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগও জানিয়েছে আপ৷
জোর করে মনোনয়ন প্রত্যাহার আটকাতে গুজরাটে বিধানসভা ভোটের দলীর প্রার্থীদের ‘গোপন জায়গায়’ সরিয়ে দিল আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার সকালে সুরাত-সহ বিভিন্ন এলাকার বেশ কিছু প্রার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ বিরলতম সাজা! তুরস্কের ধর্মগুরু আদনানের ৮ হাজার ৬৫৮ বছরের জেল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের ১৮২টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ৮৯টিতে ভোটগ্রহণ হবে আগামী ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় বাকি ৯৩টিতে ভোট আগামী ৫ ডিসেম্বর। প্রথম দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার। দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী সোমবার। আপ সূত্রে খবর, সোমবার বিকেল পর্যন্ত ‘অজ্ঞাতবাসে’ রাখা হবে দলীয় প্রার্থীদের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago