কেন মা-বাবাকে ভুলে যাওয়ার কথা বললেন শ্রদ্ধা, সেই উত্তরই খুঁজছে পুলিশ

খবর লাইভ : প্রেমিকাকে কুপিয়ে খুন করে জঙ্গলে দেহের টুকরো ছড়িয়ে দিয়েছিলেন প্রেমিক।দিল্লির ঘটনা প্রকাশ্যে আসতে শিউরে উঠেছে গোটা দেশ। প্রেমিকা শ্রদ্ধা প্রথম নন, অতীতে আরও কেউ কেউ আফতাবের শিকার হয়ে থাকতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার পুলিশকে জানিয়েছেন, মেয়ে ২০১৯ সালে আমার স্ত্রীকে বলেছিল যে, সে আফতাবের সঙ্গে একসঙ্গে থাকতে চায়। আমার স্ত্রী এবং আমি তার এই সিদ্ধান্তকে মেনে নিইনি। আমরা হিন্দু এবং ও যার সঙ্গে সম্পর্কে থাকতে চেয়েছিল সে এক জন মুসলিম। আমরা আন্তঃধর্ম বিয়েতে রাজি ছিলাম না।

আরও পড়ুনঃ টেট উত্তীর্ণ তালিকায় মমতা-অভিষেক-দিলীপ-শুভেন্দু! 
বাবা-মা এই সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও রাজি হয়ে যান শ্রদ্ধা। মেয়েটির বাবা পুলিশকে আরও জানান, আমার ২৫ বছর বয়স হয়েছে। আমি এখন সাবালিকা। তাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত । ভুলে যেও আমি তোমাদের মেয়ে। এর পর নিজের জামাকাপড় নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আফতাবের সঙ্গে থাকতে চলে যায়।
তদন্তে উঠে এসেছে, দিল্লিতে চলে যাওয়ার পরপরই, আফতাবকে বিয়ের কথা বলতে থাকেন শ্রদ্ধা। এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হত এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এর পর ১৮ মে আফতাব মেজাজ হারিয়ে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করেন।ওয়েব সিরিজ় ‘ডেক্সটার’ দেখে অনুপ্রাণিত হয়ে শ্রদ্ধার মৃতদেহ ৩৫ টুকরো করেন অভিযুক্ত আফতাব। দিল্লি পুলিশ শনিবার আফতাবকে গ্রেফতার করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago